কিশোরগঞ্জে মেম্বার এ্যাসোসিয়েশন ফোরাম গঠিত

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ৯ টি ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদের নিয়ে মেম্বার এ্যাসোসিয়েশন ফোরাম গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে উপজেলা পানি উন্নয়ন বোর্ড চত্বরে এক সমাবেশের মাধ্যমে এ ফোরাম গঠন করা হয়।

পুটিমারী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সদস্য আবুল হাসনাত বিপ্লব চৌধুরীর সভাপতিত্বে ৮১টি ওয়ার্ডের ৮১ জন ওয়ার্ড সদস্য ও ২৭ জন সংরক্ষিত সদস্যার সমর্থনে কিশোরগঞ্জ সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড সদস্য রফিকুল ইসলামকে সভাপতি ও নিতাই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সদস্য শাফিউল ইসলামকে সাধারন সম্পাদক, পুটিমারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সদস্য মাহবুবার রহমান বাদশা সাংগঠনিক সম্পাদক ও বাহাগিলি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সদস্য বাবুল হোসেনকে কোষাধাক্ষ্য করে ১৩ সদস্যোর কার্যনির্বাহী কমিটি ও ১০৮ জনকে সদস্য করে ফোরাম গঠন করা হয়েছে।

ইত্তেফাক/নূহু