‘সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোত্সব’

বিনোদন রিপোর্ট

 

প্রতিবছরের মতো এবারো আয়োজিত হয়েছে ‘সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মৃতি নাট্যোত্সব ও স্মারক সম্মাননা’। গত ৪ এপ্রিল থেকে শুরু হওয়া এ উত্সবের আয়োজন করেছে পদাতিক নাট্য সংসদ।

৪ এপ্রিল বিকাল ৫টা ৩০ মিনিটে শিল্পকলার জাতীয় নাট্যশালায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উত্সবের উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, মামুনুর রশীদ এবং ম হামিদ। একই সঙ্গে স্মারক সম্মাননাও প্রদান করেন তারা।

শিল্পকলার জাতীয় নাট্যশালা, এক্সপেরিমেন্টাল থিয়েটার এবং স্টুডিও থিয়েটার হলে একযোগে মঞ্চস্থ হয় নাটক। এই নাট্যোত্সব শেষ হবে ১১ এপ্রিল। এবারের উত্সবে মোট ২০টি নাটক প্রদর্শন করা হয়। এর মধ্যে ভারতের নাটক রয়েছে চারটি।

এক্সপেরিমেন্টাল থিয়েটারে প্রতিদিন সন্ধ্যা ৭টায় ও স্টুডিও থিয়েটার হলে প্রতিদিন ৬টা ৪৫ মিনিটে নাটক দেখতে পারবেন দর্শকরা।

উত্সবের সমাপনী হবে ১১ এপ্রিল। সেদিন বেলা ৫টায় শিল্পকলা একাডেমির কনফারেন্স রুমে অনুষ্ঠিত হবে সৈয়দ বদরুদ্দীন হোসাইনকে নিয়ে আলোচনা। আলোচনার বিষয় ‘পদকপ্রাপ্তদের চিন্তায় সৈয়দ বদরুদ্দীন হোসাইন’। এই আলোচনা শুরু হবে বিকাল ৫টায় চলবে ৬টা ৩০ পর্যন্ত।

এবছর সৈয়দ বদরুদ্দীন হোসাইন স্মারক সম্মাননার জন্য মনোনীত হয়েছেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলী লাকী ও নাট্যজন গোলাম সারোয়ার।

 

 

০