নীলফামারীর জলঢাকা উপজেলায় দীর্ঘদিন পর যোগদান করলেন সহকারী কমিশনার (ভূমি) ও সাব-রেজিস্ট্রার। ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে জলঢাকা উপজেলা। যার একটি গুরুত্বপূর্ণ দপ্তর হচ্ছে ভূমি অফিস ও সাব-রেজিস্ট্রার অফিস। জলঢাকা উপজেলায় এ দপ্তর দুটি দীর্ঘদিন ধরে চলছিল ভারপ্রাপ্ত দিয়ে। এতে এলাকার মানুষকে ভোগান্তিতে পড়তে হয়েছে।
উপজেলায় গত ১২ সেপ্টেম্বর যোগদান করে ২৮ সেপ্টেম্বর দায়িত্ব বুঝে নিলেন সহকারী কমিমনার (ভুমি) জহির ইমাম ও ২৭ সেপ্টেম্বর সাব-রেজিস্ট্রার হিসাবে যোগদান করেন সাহাজাহান আলী।
এ ব্যাপারে জলঢাকা দলিল লেখক সমিতির সভাপতি আহাম্মেদ হোসেন ভেন্ডার বলেন, দীর্ঘদিন পর এই উপজেলায় দুইজন স্থায়ী অফিসার দেওয়ার জন্য আমার সংগঠন এবং উপজেলার জনগণের পক্ষে অভিনন্দন ও ধন্যবাদ জানাই উর্ধতন কর্তৃপক্ষকে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. রাশেদুল হক প্রধান বলেন, আমি এ উপজেলায় যোগদান করে জানতে পেরেছিলাম এ উপজেলায় এসি ল্যান্ড ও সাব-রেজিস্ট্রার নাই।
এতবড় একটি উপজেলায় পার্শবর্তী উপজেলা থেকে মাত্র একদিনের জন্য (ভারপ্রাপ্ত) একজন সাব-রেজিস্ট্রার এসে এখানে দলিলপত্র সম্পাদন করেন। আমি এই উপজেলায় যোগদানের পর থেকে এলাকার মানুষের সেবায় সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) হিসাবে অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছি। এলাকার মানুষের কথা ভেবে কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করলে, কর্তৃপক্ষ এ উপজেলার জন্য দপ্তর দুটিতে দুইজন স্থায়ী অফিসার দিয়েছেন।
ইত্তেফাক/নূহু