নেত্রকোনার মোহনগঞ্জে রিয়াদ হোসেন (১৪) নামে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার উপজেলার গাগলাজুর ইউনিয়নের মান্দাররাড়ী গ্রাম থেকে রিয়াদের মৃতদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে, বুধবার রাতে খাবার খেয়ে ঘর থেকে বের হয়ে যায় রিয়াদ। কিন্তু সে আর রাতে ঘরে ফেরেনি। সকালে বাড়ির পিছনে একটি গাছের ডালে গলায় রশি পেচাঁনো ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
মোহনগঞ্জ থানার ওসি আনসারী জিন্নাৎ আলী জানান, নিহত ঐ কিশোর মান্দারবাড়ী গ্রামের সানোয়ার হোসেনের ছেলে। সে অনেকদিন ধরে মানসিক রোগে ভুগছিল। নিহতের আত্মহত্যা বিষয়ে পিতা-মাতা ও স্বজনদের কোন আপত্তি না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের ব্যবস্থা করা হয়।
ইত্তেফাক/নূহু