কুষ্টিয়ায় জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলাসহ অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে ৬২ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার সকাল ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে।
কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম মেহেদী হাসান জানিয়েছেন, জেলায় নাশকতাসহ নানা অপরাধের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে ৬২ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে কুষ্টিয়া সদর থানায় ১৪ জন, কুমারখালীতে ১০ জন, খোকসায় ২ জন, মিরপুরে ৫ জন, ভেড়ামারায় ৪ জন, দৌলতুপরে ২০ জন এবং ইবিতে ৭ জনকে আটক করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। এতে জেলায় অপরাধ অনেকাংশ কমে আসবে বলে তিনি জানান।
ইত্তেফাক/এএম।