ভোলায় ৩৭ জেলে আটক

 
ভোলা জেলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে ৩৭ জেলেকে আটক করা হয়েছে। এদের মধ্যে সদর উপজেলায় ১৯ জন, দৌলতখানে ১৩ জন ও চরফ্যসনে ৫ জন জেলে রয়েছে। জেলার মেঘনা ও তেতুলিয়া নদীর বিভিন্ন এলাকা থেকে আজ শুক্রবার ভোর রাতে বিশেষ অভিযানের মাধ্যমে এদের আটক করা হয়। আটকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে মৎস্য বিভাগ জানায়।
 
জেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল করিম জানান, এ মা ইলিশ থেকেই আগামী দিনে নতুন ইলিশ জন্ম নেবে। একে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। সঠিক রক্ষণাবেক্ষণে ইলিশ উৎপাদন বৃদ্ধি সম্ভব। তাই মা ইলিশ রক্ষায় জেলার ৭ উপজেলায় নিরবচ্ছিন্ন অভিযান চলমান রয়েছে। মৎস্য অধিদপ্তরের উদ্যোগে অভিযানে স্থানীয় প্রশাসন, কোস্টগার্ড ও পুলিশ সহায়তা করছে। আইনভঙ্গকারী কাউকে ছাড় দেয়া হবে না বলে জানান তিনি। বাসস
 
ইত্তেফাক/এমআর