ভেড়ামারায় মা ইলিশ ধরায় ৬ জেলে আটক

 
কুষ্টিয়ার ভেড়ামারা পদ্মানদীতে মা ইলিশ নিধন রোধে পরিচালিত অভিযান অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার রাতে ভেড়ামারা পদ্মানদীর ১২ মাইল এলাকায় আকস্মিক অভিযানে ৬ জন জেলেকে আটক, ১৫ কেজি মা ইলিশ ও ১২শ' মিটার জালসহ দুটি ট্রলার জব্দ করা হয়।
 
আটককৃতরা হলেন, শরিফুল ইসলাম (৩০), হিমেল (২২), আজিজুল হক (১৮), এসকেন্দার আলী (৫৫), জামাল উদ্দীন (৩৫) ও জহুরুল ইসলাম (৩৮)। এদের সকলের বাড়ি ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের মসলেম পুর গ্রামে।
 
ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল  মারুফ জানান, আটককৃত জেলেদের প্রত্যেককে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ মতে পাঁচ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ধৃত মাছ ভেড়ামারা উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় প্রদান করা হয়। ট্রলার বাজেয়াপ্ত ও জব্দকৃত ১২শ' মিটার কারেন্ট জাল আগুন ধরিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।
 
ইত্তেফাক/জামান