ভারতে পাচারকালে বেনাপোল চেকপোস্ট নোম্যান্সল্যান্ড এলাকা থেকে শুক্রবার সকালে ৭টি সোনার বারসহ দুইজনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তরা।
আটককৃতরা হলেন- ঢাকার ধনিয়া এলাকার আ. মান্নানের ছেলে মিজানুর রহমান (৪০) ও কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার আ. মালেকের ছেলে মাহবুব আলম (৩৫)।
বৃহস্পতিবার ৮টি সোনার বারসহ ২ পাচারকারীকে আটক করা হয়েছিল। এনিয়ে গত দুইদিনে ১৫টি সোনার বারসহ চার পাচারকারীকে আটক করা হলো।
বেনাপোল শুল্ক গোয়েন্দা অধিদফতরের ডেপুটি কমিশনার মো. আব্দুস সাদেক জানান, বেনাপোল চেকপোস্ট দিয়ে বিপুল পরিমাণ সোনা পাচার হয়ে ভারতে যাচ্ছে এমন সংবাদ পেয়ে শুল্ক গোয়েন্দার একটি টিম নোম্যান্সল্যান্ড এলাকায় ভারতগামী পাসপোর্ট যাত্রী মিজানুর রহমান ও মাহবুব আলমকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে ৭টি সোনার বার উদ্ধার করে। উদ্ধারকৃত সোনার মূল্য ৩৫ লাখ টাকা।
ইত্তেফাক/ইউবি