বরিশালে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

 
নগরীর ২৩নং ওয়ার্ডের উত্তর সাগরদী খাল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেল ৪টার দিকে এলাকাবাসী খালে লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়।
 
এসআই মশিউর জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেবাচিম মর্গে পাঠানো হয়েছে। লাশটির শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই এবং মুখে দাঁড়ি ও গামছা পরিহিত ছিল।
 
ইত্তেফাক/ আরকেজি