শিক্ষক নিয়োগ দাবিতে নিবন্ধনধারীদের আল্টিমেটাম

 
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে প্রথম থেকে ১২শ শিক্ষক নিবন্ধন উত্তীর্ণদের জাতীয় মেধাতালিকা ও প্যানেলভিত্তিক নিয়োগের দাবি জানিয়েছে নিয়োগবঞ্চিতরা। দাবি বাস্তবায়ন না হলে অনশন কর্মসূচির পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়, এনটিআরসিএ অফিস, জেলা শিক্ষা অফিস ও উপজেলা শিক্ষা অফিস ঘেরাও করার হুঁশিয়ারি দেন নেতারা।
 
শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানোর পাশাপাশি হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। বাংলাদেশ বেসরকারি শিক্ষক নিবন্ধিত নিয়োগবঞ্চিত জাতীয় ঐক্য পরিষদ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
 
এ সময় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক  জোনায়েদ সাকি, বাংলাদেশ বেসরকারি শিক্ষক নিবন্ধিত নিয়োগবঞ্চিত জাতীয় ঐক্য পরিষদের সহ-সভাপতি দীপক কান্তি রায়, ওবায়দুল ইসলাম ওবায়েদ, রঞ্জিত কুমার বিশ্বাস, প্রচার সম্পাদক মুকুল চন্দ্র রায় প্রমুখ উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/এমআর