মহালছড়িতে বিদ্যুত্স্পৃষ্টে নিহত ১

 
খাগড়াছড়ির মহালছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজন নিহত ও একজন আহত হয়েছেন। নিহত জসিম উদ্দিন (৫০) কুমিল্লা টিলার মৃত মোজাম্মেল হকের ছেলে।
 
জানা গেছে, শনিবার সকালে জসিম নিজের বাসার ডিসলাইন মেরামতের সময় বৈদ্যুতিক তারের সাথে জড়িয়ে বিদ্যুত্স্পৃষ্টে ঘটনাস্থলেই মারা যান। পরে তাকে উদ্ধার করতে এসে আলম মিয়া নামে একজন গুরুতর আহত হন। তাত্ক্ষণিকভাবে আহত জসিম উদ্দিন ও আলম মিয়াকে উদ্ধার করে স্থানীয় সদর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জসিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন। আলম মিয়া বর্তমানে চিকিত্সাধীন।
 
এ বিষয়ে মহালছড়ি থানার ওসি হুমায়ূন কবির বলেন, ঘটনাটা তিনি শুনেছেন। কিন্তু এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেনি।
 

ইত্তেফাক/এএম।