গোয়ালন্দে ২ ছিনতাইকারী আটক

 
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকা থেকে শুক্রবার রাতে দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন— উপজেলার কিয়ামদ্দিন পাড়ার আকবর মণ্ডলের ছেলে তোফাজ্জল হোসেন ওরফে তোহা (৩৫) ও দৌলতদিয়ার নুরু মণ্ডল পাড়ার আক্কাছ সরদারের ছেলে মিলন সরদার (২৮)।
 
গোয়ালন্দ ঘাট থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. সালাহ উদ্দিন জানান, শুক্রবার রাতে দৌলতদিয়া ঘাটে লাইনে দািঁড়য়ে থাকা একটি পরিবহনের যাত্রী মাদারীপুরের তুষার রহমানের (১৯) মুঠোফোন ছিনিয়ে নেয় ছিনতাইকারী দল। বিষয়টি তাত্ক্ষণিকভাবে তিনি থানা পুলিশকে অবগত করেন। খবর পেয়ে রাতেই ঘাট এলাকায় অভিযান চালিয়ে ঘাট এলাকার চিহূিত উল্লেখিত দুই ছিনতাইকারীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি দামী মুঠোফোন উদ্ধার করা হয়।
 
শনিবার তাদেরকে রাজবাড়ীর মূখ্য বিচারিক হাকিমের আদালতে প্রেরণ করা হয়েছে।
 

ইত্তেফাক/এএম।