বগুড়ায় শিক্ষকের সাময়িক বরখাস্তাদেশ প্রত্যাহারের দাবিতে শ্রেণিকক্ষে তালা

 
বগুড়ার ধুনট উপজেলায় রোকেয়া ওবেদুল হক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে তালা লাগিয়ে ক্লাসবর্জনসহ বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করেছে।
 
ওই বিদ্যালয়ের সহকারী প্রধানশিক্ষক নুরুল আমিন চাঁনের সাময়িক বরখাস্তাদেশ প্রত্যাহারের দাবিতে শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করে।
 
দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানায় বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা। এদিকে, শিক্ষার্থীদের এই কর্মসূচির সাথে একাত্বতা ঘোষণা করেন শিক্ষানুরাগী স্থানীয় সচেতন অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন।
 
উল্লেখ্য, ২০১৬ সালের ৩১ ডিসেম্বর বিদ্যালয়ের সহকারী প্রধানশিক্ষক নুরুল আমিন চাঁনকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করে ১৩ সেপ্টেম্বর প্রত্যাহার করে নেয় স্কুল ব্যবস্থাপনা কমিটি।
 
একইভাবে ১অক্টোবর তাকে দ্বিতীয় দফায় সাময়িকভাবে বরখাস্ত করায় শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করে।
 
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক মোকছেদ আলী এ তথ্য নিশ্চিত করে বলেন, শিক্ষার্থীদের বিশৃঙ্খলার বিষয়টি প্রশাসনকে জানানো হলে পুলিশ বিদ্যালয়ে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
 
ইত্তেফাক/ আরকেজি