মুন্সীগঞ্জে ১ লাখ ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

 
মুন্সীগঞ্জের শ্রীনগর ও লৌহজংয়ে বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও ভ্রাম্যমাণ আদালতে ৫জেলেকে জরিমানা করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয়েছে ২০ কেজি ইলিশ।
 
শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফয়েজুল ইসলাম ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জিয়াউল হক জুয়েলের নেতৃত্বে শনিবার সকালে পরিচালিত অভিযানে  ১ লাখ মিটার কারেন্ট জাল জব্দ ও ৩ জেলেকে আটক করা হয়।  এসময় সৈয়দ ফয়েজুল ইসলাম ভ্রাম্যমাণ  আদালত বসিয়ে ৩ জনকে ৪ হাজার টাকা জরিমানা করেন।
 
অপরদিকে শনিবার সকালে লৌহজংয়ের পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে মাওয়া নৌ-পুলিশের একটি দল  ২০ কেজি  ইলিশসহ ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে।
 
মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির আইসি এসআই শরজিৎ কুমার ঘোষ জানান, জাল পুড়িয়ে ফেলা হয়েছে। ইলিশগুলো কুমারভোগ সিদ্দিকিয়া মাদ্রাসার এতিমদের মধ্যে বিলি করা হয়েছে ।
 
এদিকে কনকসারের কাছে ইলিশ ধরার অপরাধে দুই জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা ইউএনও মো. মনির হোসেন তাদেরকে ৫ হাজার টাকা করে জরিমানা করেন।
 
ইত্তেফাক/ আরকেজি