দেশের সকল সরকারি ও বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে শিক্ষক সংকট প্রকট আকার ধারণ করেছে। এই শিক্ষক সংকট দূর করতে হলে কোচিং বাণিজ্য বন্ধ করতে হবে। এখন আর স্কুলগুলোতে গুণগত মানসম্মত শিক্ষার পরিবেশ নেই বললেই চলে। তবে দক্ষ অভিক্ষ এবং প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের অভাবে দেশের শিক্ষাব্যবস্থা হুমকির সম্মুখীন। শিক্ষক সংকট নিরসনে শিক্ষা মন্ত্রণালায়, মাউশি এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উদাসীনতাকে দায়ী করা হচ্ছে। শিক্ষক হচ্ছেন জাতির বিবেক। অথচ প্রাইভেট পড়ার ক্ষেত্রে শিক্ষকদের কাছে ছাত্রছাত্রী ও অভিভাবকরা জিম্মি। এ অবস্থায় কোচিং-বাণিজ্য নয়, গুণগত শিক্ষার মাধ্যমে শিক্ষকদের উপযুক্ত শিক্ষা প্রদান নিশ্চিত এবং দেশব্যাপী শিক্ষক সংকট নিরসনে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাই।
মাহবুবউদ্দিন চৌধুরী
ফরিদাবাদ-গেণ্ডারিয়া, ঢাকা ১২০৪