টিফিনের টাকায় বৃক্ষ রোপন

 
প্রকৃতির বিরূপ প্রভাব থেকে দেশকে বাঁচাতে চান বৃক্ষপ্রেমী রাসেল মাহমুদ। তাই ২০১৫ সাল থেকে শিক্ষার্থীদের টিফিনের টাকায় বৃক্ষ রোপন অভিযান শুরু করেন তিনি।
 
তবে  রাসেল দাবি করেছেন, বৃক্ষ রোপন অভিযান নয়, এটি একটি উৎসব। আর এ উৎসব ছড়িয়ে দিতে হবে সারা বিশ্বে।
 
শনিবার বাঘা উপজেলার কালিদাসখালি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা।
 
বিদ্যালয়ের প্রধানশিক্ষক শ্রী রবিন্দ্রনাথ সরকারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা বলেন, টিফিনের টাকা বাঁচিয়ে এ ধরণের কার্যক্রম একটি ব্যতিক্রমী উদাহরণ।
 
IMG0
 
পরিবেশের ভারসাম্য রক্ষায় ২০১৫ সাল থেকে এক দিনের টিফিনের টাকায় বৃক্ষ রোপন অভিযানে নামেন রাজশাহীর বাঘা উপজেলার রাসেল মাহমুদ।
 
এরই ধারাবাহিকতায় তিনি রাজশাহীর বাঘা-চারঘাট এবং পাবনার ঈশ্বরদী ও নাটোরের বড়াইগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে  শিক্ষার্থীদের সাথে কথা বলে প্রতিবছর বৃক্ষ রোপন উৎসব  করেন।
 
ইত্তেফাক/ আরকেজি