গাজীপুরে নারীসহ ৫ মাদকব্যবসায়ী আটক

 
গাজীপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং এক নারীসহ ৫ মাদকব্যবসায়ীকে আটক করেছেন।
 
শনিবার সকালে টঙ্গীর আমতলী ও কেরানীরটেক এলাকায় এ অভিযান পরিচালিত হয়। পরে ভ্রাম্যমাণ আদালত ৩ মাদকব্যবসায়ীকে কারাদণ্ড দেন এবং অপর দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা হয়েছে।
 
তারা হলো- ঢাকার উত্তর কাফরুল এলাকার আলী হোসেনের ছেলে মো. বাবু (২৫), আশকোনা এলাকার আবু সাঈদের ছেলে মুজিবুর রহমান (৬০) ও কচুক্ষেত এলাকার সাঈদ মিয়ার বাবু মিয়া (২৮)।
 
আটক টঙ্গীর হিমার দীঘি এলাকার আব্দুল কাদেরের স্ত্রী  রহিমা খাতুন ও কেরানীরটেক এলাকার আব্দুল হাইয়ের ছেলে এনামুল হকের (২৬) বিরুদ্ধে মামলা হয়েছে।
 
জেলা মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক মো. আজিজুল হক জানান, সকালে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরিফুল ইসলাম ও মাহমুদা শাহরীন মাধুবীর নেতৃত্বে টঙ্গীর আমতলী ও কেরানীরটেক এলাকায় অভিযান পরিচালিত হয়।
 
ইত্তেফাক/আরকেজি