৪০০ মাইল সাইকেল পরিভ্রমণের উদ্বোধন

 
বাংলাদেশের রাস্তা ঘাট স্কাউটিংয়ে ভরে যাক, আর নয় শিশু শ্রম, সবার জন্য চাই শিক্ষা এই প্রতিপাদ্যকে সামনে রেখে  জনসচেতনতা বাড়ানোর জন্য  মানিকগঞ্জ মুক্ত অদম্য রোভার  স্কাউটের ৪ সদস্য বাইসাইকেলযোগে ৪০০ মাইল পরিভ্রমণ করবেন । 
 
শনিবার সকালে জেলা প্রশাসন চত্বরে এই পরিভ্রমণের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনজুর মোহাম্মদ শাহরিয়ার।
 
এসময় উপস্থিত ছিলেন কমিউনিটি পুলিশিং ফোরামের সহ-সভাপতি হাশেম মাস্টার, ছাত্রলীগের সাবেক সভাপতি সাদিকুল ইসলাম সোহাসহ মুক্ত অদম্য রোভারের সদস্যরা।
 
ওই ৪ সদস্য মানিকগঞ্জ, ঢাকা, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়ীয়া, কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম ও বান্দরবান ভ্রমণ করবেন।
 
ইত্তেফাক/ আরকেজি