নোয়াখালীতে ইন্টার্ন চিকিত্সকদের কর্মবিরতি

নোয়াখালী: সোমবার নোয়াখালীতে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন ইন্টার্ন চিকিত্সকরা। কক্সবাজার মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিত্সদের উপর হামলার প্রতিবাদ ও হামলাকারীদের বিচার এবং চিকিত্সকদের নিরাপদ কর্মস্থলের দাবিতে এ কর্মসূচি পালিত হয়। ইন্টার্ন চিকিত্সক পরিষদের ব্যানারে জেলার আবদুল মালেক উকিল মেডিক্যাল কলেজের শিক্ষার্থী ইন্টার্ন চিকিত্সকরা এ কর্মসূচি পালন করে। এসময় তারা নোয়াখালী জেনারেল হাসপাতালের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন। সমাবেশে বক্তব্য রাখেন জেলা ইন্টার্ন চিকিত্সক পরিষদের সভাপতি শুভ তালুকদার, সদস্য নওশিন নাওয়ার, সাবরিনা নবী প্রমুখ         —ইত্তেফাক