চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা
রবিবার রাতে চান্দিনা উপজেলা পরিষদের পাঁচটি দপ্তরে চুরি সংঘটিত হয়েছে। উপজেলা পরিষদে ৯ জন নৈশ প্রহরী থাকা সত্ত্বেও পাঁচটি দপ্তরের তালা ভেঙে নগদ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র চুরি করে নিয়ে গেছে চোর চক্রটি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম জাকারিয়া জানান, পুলিশি তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
থানার ওসি মোহাম্মদ আবুল ফয়সল জানান, উপজেলা পরিষদে ৯ জন নৈশ প্রহরী থাকার পরও কিভাবে এ ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে। বিশেষ করে নৈশ প্রহরীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।