ঠাকুরগাঁওয়ে শিশুর মুখে বিষ দিয়ে মায়ের আত্মহত্যা

 
ঠাকুরগাঁও রানীশংকৈল উপজেলায় কহিনুর (কনিকা) (২২) নামে এক মা তার তিন বছরের সন্তান মাহির মুখে বিষ দেওয়ার পরে নিজ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন।
 
আজ রবিবার দুপুর ১ টায় উপজেলার বাচোর ইউনিয়ন সহদোর গ্রামের মানিকের স্ত্রী কহিনুরের লাশ উদ্ধার করে পুলিশ।
 
পরে এলাকাবাসি কোহিনুরের লাশ ঘরে ঝুলতে দেখে থানায় খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে আর শিশুটি জীবিত আছে দেখে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়। 
 
কহিনুরের বাবা কবির অভিযোগ করে বলেন, পারিবারিক কলহের জের ধরেই আমার মেয়ে আত্মহত্যা করেছে। আজ সকালে কহিনুর তার মায়ের সঙ্গে মোবাইল ফোনে কথা বলে। সে সময়ে তার মাকে কহিনুর বলে- রাতে তার স্বামী তাকে মারধর করেছে এবং তার কানে প্রচণ্ড ব্যাথা অনুভব করছে। তার কথা বলতে সমস্যা হচ্ছে বলে ফোনটি রেখে দেয় সে। 
 
আজ রবিবার দুপুর সাড়ে ১২ টায় এলাকাবাসী শয়ন কক্ষে তার মরদেহ দড়িতে ঝুলতে দেখে রানীশংকৈল থানা পুলিশকে খবর দেন থানায়। পরে পুলিশের এসআই তাজরুল ও এসআই তালেব ঘটনাস্থল থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে।  
 
রানীশংকৈল থানা অফিসার ইনচার্জ আব্দুল মান্নান ঘটনা সতত্যা স্বীকার করে বলেন, ঘটনাটির আসল বিষয় জানার চেষ্টা করছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
ইত্তেফাক/কেকে