আদমদীঘিতে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে মামলা

আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা

আদমদীঘির কুন্দ্রগ্রাম ইউনিয়নে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে রবিবার রাতে তিনজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। আসামিরা হলো উপজেলার বানিয়াগাড়ী ইউনুছ আলী (৩২), ফারুক প্রাং (২৮) ও জাহিদুল ইসলাম (২৮)।

মামলা সূত্রে জানা গেছে, গত ৩০ মার্চ রাতে আসামিরা ওই গৃহবধূর বাড়িতে প্রবেশ করে অস্ত্রের ভয় দেখিয়ে পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষণ শেষে যাওয়ার সময় গৃহবধূর কানের ও গলার স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় গৃহবধূ বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে গত ৩ এপ্রিল ওসি আদমদীঘিকে এফআইআর হিসেবে রেকর্ডপূর্বক তদন্তের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। ওসি আদমদীঘিতে রবিবার রাতে মামলাটি এজাহারভুক্ত করেন। ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক মামলা দায়েরের কথা নিশ্চিত করে বলেন, মামলা তদন্তাধীন রয়েছে।