মিয়ানমারের নীতিকেই সমর্থন দিচ্ছে ভারত : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে সরকার রাশিয়া-চীনের মতো বন্ধু রাষ্ট্রগুলোকে পাশে তো নিতে পারেইনি বরং নিরপেক্ষও রাখতে পারেনি। এই রাষ্ট্রগুলো মিয়ানমার সরকারের নীতিকেই সমর্থন করেছে। এই সরকারের সবচেয়ে বড় বন্ধু ভারতও আওয়ামী সরকারকে কাঁচকলা দেখিয়ে মিয়ানমার সরকারের নীতির প্রতি সমর্থন দিয়েছে।
 
রবিবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
 
রিজভী বলেন, আন্তর্জাতিক সমালোচনাকে কিছুটা সামাল দেয়ার জন্য মিয়ানমারের দূত বাংলাদেশে এসেছিলেন, কিন্তু বাংলাদেশ সরকার তাদের কৌশল বুঝতে ব্যর্থ হয়েছে। রাখাইনে রোহিঙ্গা গ্রামে অগ্নিকুণ্ডলী এখনও দৃশ্যমান। খাণ্ডবদাহনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে রোহিঙ্গা নারী-পুরুষ-শিশু। রাখাইনে মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে রক্তাক্ত নারকীয় তাণ্ডব থেকে বাঁচতে মানুষের স্রোত বাংলাদেশ অভিমুখে। সুতরাং সরকারের বক্তব্য সম্পূর্ণ অসত্য, জনগণকে ধোঁকা দেয়ার শামিল।   
 
ইত্তেফাক/এমআই