বিয়ের সাত বছরের মাথায় সংসার ভাঙলো মডেল, অভিনেত্রী ও উপস্থাপিকা নোভা ও নির্মাতা রায়হান খানের। ২৬ আগস্ট তারা পারস্পরিক সমঝোতার ভিত্তিতে বিচ্ছেদ প্রক্রিয়া সম্পন্ন করেন।
প্রায় দুই বছর প্রেম করার পর ২০১১ সালের ১১ নভেম্বর নির্মাতা রায়হান খানকে বিয়ে করেন নোভা। এ বছর ২৬ আগাস্ট ঢাকার জজকোর্ট কাজী অফিসে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে তারা বিচ্ছেদ প্রক্রিয়া সম্পন্ন করেন। বিবাহ বিচ্ছেদের দেড় মাস পর খবরটি প্রকাশ্যে এনেছেন তারা। তাদের সান্নিধ্য নামের একটি পুত্রসন্তান রয়েছে।
নোভা বলেন, ‘রায়হানের প্রতি আমার পূর্ণ সম্মান আছে, ভালোবাসাও আছে। কিন্তু ব্যবহারিক জীবনে সম্পর্কের ক্ষেত্রে, জীবন যাপনের ক্ষেত্রে যে ধরনের দায়িত্বের ব্যাপারগুলো আছে তা ওর মধ্যে ঘাটতি ছিল। ফলে দুজনের মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকতো। আমি চাইছিলাম না আমাদের সন্তান সে দৃশ্য সব সময় দেখুক। তাই আমরা সমঝোতার ভিত্তিতেই আলাদা হয়ে গেছি।’
নোভা আরো বলেন, ‘আমাদের সন্তান দুজনের কাছেই সমানভাবে থাকছে। রায়হান যদি নিজেকে বদলে নেয় আমরা আবারো একসঙ্গে সংসার করতে পারি।’
ইত্তেফাক/ইউবি