ঢাকায় অপহূত শিশু চাঁদপুরে উদ্ধার আটক এক

চাঁদপুর প্রতিনিধি

ঢাকার কেরানীগঞ্জ থেকে অপহূত চার বছর বয়সী শিশু তুহিনকে চাঁদপুর থেকে উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে চাঁদপুর লঞ্চঘাট থেকে মডেল থানা পুলিশ শিশু তুহিন গাজীকে উদ্ধার ও অপহরণকারী আবুল হোসেন হাওলাদারকে আটক করে।

শিশুর বাবা মনির হোসেন গাজী জানান, তিনি ঢাকায় কেরানীগঞ্জে থাকেন। অভিযুক্ত আবুল হোসেন তাদের আত্মীয়।

রবিবার বিকাল ৩টার দিকে আবুল আমার বাসায় গিয়ে শিশুকে চকলেন খাওয়াবে বলে নিয়ে যায়। সন্ধ্যা পর্যন্ত বাসায় না ফেরার কারণে আমাদের সন্দেহ হলে তাকে ফোন দেই। সে জানায় বাসে। বাসের আওয়াজ না পেয়ে আমরা বুঝতে পারি সে লঞ্চে। এর প্রেক্ষিতে চাঁদপুর লঞ্চঘাটে অবস্থান নিয়ে পুলিশের সহযোগিতায় তাকে আটক করতে সক্ষম হই।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিম উদ্দিন বলেন, অপহরণকারী উদ্ধার হওয়া শিশু পরিবারের আত্মীয়। তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

 

০