আর মাত্র দুইটি বিয়ে দিতে পারলে তাপস শেখ (৪৭) নামের এই ঘটক এক হাজার বিয়ে দেওয়ার মাইলফলক স্পর্শ করবে। তাপস কুষ্টিয়ার মিরপুর পৌরসভার ৯ নং ওয়ার্ড খন্দকবাড়ীয়া কুঠিপাড়া মহল্লার মৃত মসলেম শেখের ছেলে।
নিজ এলাকার পানি উন্নয়ন বোর্ডের কর্মচারী মুক্তার শেখের সহকারী হিসাবে তাপসের ঘটক পেশায় আগমন ঘটে।
১৯৯১ সাল থেকে সে পৃথকভাবে শুরু করে এ ঘটকালী পেশা। (১৯৯১-২০১৭) দীর্ঘ ২৬ বছরে সে ৯৯৮ টা বিয়ে দিয়েছে। চলতি বছরেই তাপস ঘটকের ইচ্ছে রয়েছে সহস্র বিয়ে দেওয়ার অনন্য নজির স্থাপন করার।
শিক্ষাগত যোগ্যতায় নিরক্ষর হলেও তাপস দেশের সর্বোচ্চ ডিগ্রীধারী অসংখ্য চিকিৎসক, প্রকৌশলী, বিসিএস ক্যাডার পাত্র-পাত্রীকে বিবাহবন্ধনে আবদ্ধ করেছেন।
পাত্র-পাত্রীদের মধ্যে শিংহভাগ মুসলিম হলেও ৩০ টির বেশি সনাতন পাত্র- পাত্রীও রয়েছে।
আলাপকালে ঘটক তাপস জানান, ঘটকালী মহান পেশা হলেও পেশাটির পরতে পরতে রয়েছে জটিলতা। এর যেমন সুনাম আছে দুর্নামও আছে। ভালো বিয়ে দিলে যতটা না ঘটককে বাহবা দেয়া হয়, বিয়ের ক্ষেত্রে একটু কমতি ঘটলেই উঠতে বসতে খোটা শোনা লাগে।
ইত্তেফাক/নূহু