হাটহাজারীতে জুয়া খেলার দায়ে আটক ১৩

হাটহাজারীতে পুলিশের বিশেষ অভিযানে জুয়া খেলার দায়ে তেরো ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া কাজী পাড়ার পশ্চিমে রেল বিট সংলগ্ন চায়ের দোকান থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন ওই ইউনিয়নের মো. শাহজাহান(৫০), মো. ইসহাক(৪২), মো. তারেক(২৩), মো. আবু নাছের(২৬), মো. কামাল(৪২), মো. ইকবাল(২০), মো. বাচা(২৩), মো. রুবেল(২০), মো. আলী(৩৬), মো. জামাল(৪৫), মো. হাছি মিয়া(৩৫), মো. রুবেল(১৮) ও মো. হোসেন(৪০)।

অভিযান পরিচালনাকারী হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানার পুলিশ ফোর্স নিয়ে ১৩ব্যক্তিকে জুয়া খেলার অপরাধে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলার প্রস্তুতি চলছে। আটককৃতদের সোমবার আদালতে প্রেরণ করা হবে।

ইত্তেফাক/নূহু