উপজেলা সদরের শাহাজালাল পাড়ার সালামত উল্লাহ মিন্টু(৪৪)নামের এক ব্যক্তি আরব আমিরাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না---রাজেউন।
নিহত মিন্টু সদরের শাহজালাল পাড়ার সাগর আলী জমিদার বাড়ীর মৃত আহমদ কবিরের বড় ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, মিন্টু প্রায় ২০ বছর আগে আরবের দুবাই যান। দুবাইয়ের সারজা ও আযমানে তার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
মিন্টুর ছোট ভাই রুবেল জানান, শনিবার সকালেও তিনি দীর্ঘক্ষণ আমার সাথে পারিবারিক আলাপ করেছেন। আজ সকালে বাড়িতে মায়ের কাছে খবর আসে বড় ভাই নাকি প্রবাসে অসুস্থ। এ খবর মা আমাকে জানানোর পর আমি দুবাই ফোন করলে মৃত্যুর খবর পায়।
মিন্টু মাত্র ২ বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। সাংসারিক জীবনে তিনি মাত্র ৮মাস বয়সী এক সন্তানের বাবা।
আইনি জটিলতা শেষে কয়েকদিন পর তাকে দেশে আনা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
ইত্তেফাক/নূহু