পূর্বধলায় বজ্রপাতে দুইজনের মৃত্যু

বজ্রপাতে নেত্রকোনার পূর্বধলার দুইজন নিহত হয়েছেন আজ। নিহত দুইজন হলেন আবু ছিদ্দিক (৫২) এবং ফজল হক (৪৫)। আবু ছিদ্দিক উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের উপলা গ্রামের মৃত ইরাজ আলীর ছেলে এবং ফজল হক উপজেলার নারানন্দিয়া ইউনিয়নের তুলাবাইদ গ্রামের জালাল মিয়ার ছেলে।

জানা গেছে সোমবার বিকেল দুইটার দিকে আবু ছিদ্দিক তার বাড়ির পাশের মাঠে গরুর জন্য ঘাস কেটে বাড়ি ফেরার পথে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলে মারা যান। অপর দিকে ফজল হক শ্রমিক হিসেবে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ধান কাটতে গিয়ে একই সময়ে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। 

আরও পড়ুনঃ ঈশ্বরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নমিতা দে তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/নূহু