আফ্রিদির প্রেমে মজেছেন বলিউড অভিনেত্রী জেরিন খান

 
বলা হয় ক্রিকেট ভারতীয়দের ধর্ম। ভারতীয় সমর্থকদের কাছে ধোনি, কোহলি, শচিন, জহির, সৌরভ কার্যত সুপারস্টার। বলিউড অভিনেত্রীরাও ক্রিকেটারদের সম্মানের চোখেই দেখেন। তবে আশ্চর্যের বিষয় এটাই যে, বলিউড অভিনেত্রীর পছন্দের ক্রিকেটার কোনও ভারতীয় নন, পাকিস্তানি। তিনি শাহিদ আফ্রিদির অন্ধ ভক্ত।
 
পাকিস্তানের টি-টেন ক্রিকেট লিগে পাখতুন ফ্র্যাঞ্চাইজির ব্র্যান্ড অ্যাম্বাসেডর তিনি। সেই জেরিন খানই জানিয়েছেন, শাহিদ আফ্রিদির চেহারা ও চুলের স্টাইলে তিনি ‘ফিদা’। এই কারণের জন্যই তিনি এই ফ্র্যাঞ্চাইজিকে সমর্থন করছেন।
 
জারিন আরো জানান,  আফ্রিদি যেদিন থেকে প্রথমবার ক্রিকেট খেলতে নেমেছিল, সেদিন থেকেই আমি ওর ফ্যান। মনে রয়েছে, ও একটা ম্যাচে ৩২ অথবা ৩৫ বলে সেঞ্চুরি হাঁকিয়েছিল।
 
উল্লেখ্য, জারিন জন্মসূত্রে ভারতীয় হলেও, তাঁর পরিবার পাখতুন সম্প্রদায়ভুক্ত।
 
ইত্তেফাক/এমআর