সিরাজগঞ্জের তাড়াশে ময়নাবানু (৫৭) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে তাড়াশ থানা পুলিশ। রবিবার রাত আটটার দিকে উপজেলার চকজয় কৃষ্নপুর গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি ঐ গ্রামের মৃত মুজিবুর রহমানের স্ত্রী।
তাড়াশ থানার ওসি মো. মনজুর রহমান জানান, ময়নাবানুর এক মানসিক প্রতিবন্ধী মেয়ে আছে। সবাই যাকে রকেট বলে ডাকে। তার ঘর থেকে লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের মাথায় ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহতের ভাই বাদী হয়ে তাড়াশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।
ইত্তেফাক/এএম।