বাঁশখালীতে ট্রাক চাপায় ২ মাদ্রাসা ছাত্রী নিহত

চট্টগ্রাম-কক্সবাজরের বিকল্প রুট বাঁশখালীর শীলকুপ এলাকায় মালবাহী ট্রাক চাপায় ২ মাদ্রাসা ছাত্রী নিহতের ঘটনা ঘটেছে। সোমবার সকাল ৮ টার দিকে বাঁশখালীর শীলকুপ টাইম বাজার ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক ট্রাক ও ড্রাইভারকে আটক করেছে পুলিশ।
 
নিহতরা হলো, উপজেলার পৌরসদর দক্ষিণ জলদী গ্রামের মোজাফ্ফর আহমদের কন্যা শাহিদা ইয়াসমিন (১৪) ও একই এলাকার মৃত নুরুল আলমের কন্যা মুর্শিদা বেগম (১৪)। নিহতরা রঙ্গিয়াঘোনা মনছুরিয়া সিনিয়ার ফাজিল মাদ্রাসার ৭ম শ্রেণির ছাত্রী। 
 
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায, সকালে বাড়ী থেকে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে দুই বান্ধবী একসাথে যাচ্ছিলো। হঠাৎ চট্টগ্রাম শহর হতে বাঁশখালী মুখী বেপরোয়া গতির একটি ট্রাক মনছুরিয়া বাজার ব্রিজ এলাকায় তাদের চাপা দেয়।এতে ঘটনাস্থলেই শাহিদার মৃত্যু হয়। অপরদিকে মুর্শিদাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এ ঘটনায় পুলিশ ঘাতক ট্রাক ও ড্রাইভারকে আটক করেছে।
 
ইত্তেফাক/এমআর