পিকে-শাকিরার বিবাহ বিচ্ছেদ ‘শুধুই গুজব’

বার্সেলোনা তারকা জেরাড পিরকের দিনগুলো আসলেই ভালো যাচ্ছে না। কাতালানদের স্বাধীনতার দাবিকে স্পষ্ট সমর্থন জানিয়ে স্পেনের দর্শকদের দুয়ো ধ্বনি শুনতে হয়েছে স্প্যানিশ এই ফুটবলারকে। ঠিক সেসময় আরো একটি খবর বেরোয় যে, জেরার্ড পিকে ও শাকিরার দীর্ঘ নয় বছরের সম্পর্কেও ভাঙন লেগেছে! বিবাহ বিচ্ছেদ করে বার্সেলোনা থেকে নিজের বাড়িতে চলেও গিয়েছেন শাকিরা।
 
খবরটি মুহুর্তেই ছড়িয়ে পড়ে চারদিকে। তবে পুরো বিষয়টিকে গুজব হিসেবে অভিহিত করেছে শাকিরার মুখাপাত্র। হোলা ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, শাকিরা ও পিকের মধ্যকার সম্পর্কের বন্ধন আগের মতই শক্ত আছে। সব কিছুই স্বাভাবিক।
 
তিনি বলেন ‘যারা পিকের ক্ষতি চান’ তারাই এই ‘গুজবটি’ ছড়িয়েছে।
 
IMG0
 
এর আগে বেশ কয়েক বার গুঞ্জন উঠেছিল শাকিরা-পিকের বিচ্ছেদ নিয়ে। কিন্তু প্রতি ক্ষেত্রেই সেই জল্পনায় পানি ঢেলে দিয়েছেন দু’জনেই। যখনই তাঁদের সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠেছে, শাকিরা সামনে এসেছেন। পিকের প্রশংসা করেছেন। কী ভাবে তাঁকে সব দিক থেকে সাপোর্ট করেন সে কথাও জানিয়েছিলেন শাকিরা। বাবা হিসাবেও যে পিকে যথেষ্ট দায়িত্বশীল সে কথাও শোনা গিয়েছিল শাকিরার মুখে। তাঁদের দুই সন্তান— সাশা ও মিলান।
 
গত জুনে রোকুজ্জো এবং লিওনেল মেসির বিয়েতে সর্বশেষ পিকে-শাকিরাকে একত্রে দেখা যায়। সেই বিয়ের পর এই দম্পতিকে আর কখনো একত্রে দেখা যায়নি। আর সেটা থেকেই গুজব ছড়ানো হয় যে শাকিরা-পিকের বিচ্ছেদ হয়ে গেছে।
 
ইত্তেফাক/রেজা