বাংলাদেশের ‘মানব মানচিত্র’ তৈরি করলো বগুড়া জিলা স্কুলের ছাত্ররা। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে মানচিত্রটি তৈরিতে অংশ নেয় প্রতিষ্ঠানের ১ হাজার ৩৫৬ জন শিক্ষার্থী। আগামী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী ওই স্কুলের পরীক্ষার্থীদের উদ্যোগে এ মানচিত্র তৈরি করা হয়।
শিক্ষার্থীদের পরনে ছিল স্কুলের নির্ধারিত পোশাক। নকশা অনুযায়ী শিক্ষার্থীরা বসে পড়ে। পড়ে তা বাংলাদেশের মানচিত্রে রূপ নেয়। বাংলাদেশের ‘মানব মানচিত্র’ দেখতে তখন সেখানে উপস্থিত ছিলেন স্কুলের সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা ।
বগুড়া জিলা স্কুলের প্রধান শিক্ষক আবু নূর মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী বলেন, ‘শিক্ষার্থীদের এ উদ্যোগ প্রশংসনীয় । আগামী প্রজন্মের দেশের প্রতি অগাধ ভক্তি ও ভালোবাসার চিত্র এটি । এসব তরুণরাই আগামীদিনে দেশের জন্য কল্যাণকর কাজ করবে ’।
ইত্তেফাক/ আরকেজি