চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রতি আসনে জন্য প্রতিযোগিতা করবে ২৫ জন শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের মোট ৪ হাজার ৯২৪টি আসনের বিপরীতে ১ লাখ ২৫ হাজার ৯৬৯টি আবেদন জমা হয়েছে। যা গত বছরের তুলনায় এ বছর প্রায় অর্ধেকের কম আবেদন জমা পড়েছে।
বিশ্ববিদ্যালয়ের ডেপুটি এসএম আকবর হোছাইন জানান, আগামী ২৬ অক্টোবর থেকে ভর্তি পরীক্ষা শুরু হয়ে চলবে ২৯ অক্টোবর পর্যন্ত। এ বছর প্রাথমিকভাবে ১ লাখ ৪০ হাজার ৪২৯টি আবেদন জমা পড়েছে। তবে টাকা জমা পড়েছে ১ লাখ ২৫ হাজার ৯৬৯টি আবেদনের। প্রবেশপত্র ডাউনলোডের সময় পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।
এ বছর ২০১৭-১৮ সেশনে ১০টি ইউনিট থেকে কমিয়ে চারটি ইউনিটের মাধ্যমে ভর্তি পরীক্ষা নেয়া হবে। যেসব শিক্ষার্থী শুধু বিজ্ঞান বিভাগের অধীনে থাকা বিষয়গুলো পড়তে চান তারা বিজ্ঞান ইউনিটে, যারা ব্যবসায় শিক্ষা বিভাগে পড়তে ইচ্ছুক তারা ব্যবসা শিক্ষা ইউনিটে, মানবিকে যারা পড়তে ইচ্ছুক তারা শুধু মানবিক ইউনিটে পরীক্ষা দিতে পারবে। এ ছাড়া যেসব শিক্ষার্থী বিজ্ঞান থেকে মানবিক কিংবা ব্যবসায় শিক্ষা ইউনিটের বিষয়গুলো পড়তে চান তারা সম্মিলিত ইউনিটে পরীক্ষা দিতে পারবে।
ইত্তেফাক/ইউবি