ঘুষ: বঙ্গবন্ধু সেতু পারের সময় বেশি ওজনের গাড়ি আটক

 
উত্তরবঙ্গগামী চালক দুলাল ঢাকা থেকে ট্রাকে মাল লোড করেছেন উত্তরবঙ্গ যাওয়ার জন্য। কিন্তু ট্রাকটি সেতু নির্ধারিত ওজনের চেয়েও বেশি ওজন হয়েছে।
 
ওই চালক কম্পিউটার সিস্টেম নেটওয়ার্ক (সিএনএস) কোম্পানির লোকজনের সাথে রফাদফা করে সেতু পাড় হন। কিন্তু ট্রাকটি পূর্ব সেতুর টোল পরিশোধ করে যাওয়ার সময় সেতুর পশ্চিমে আটকে দেয়া হয়।
 
রবিবার দিবাগত রাত ১টা ২৩ মিনিটে ঢাকা মেট্রো-ট-১৪-২৭২১ ট্রাকটি ওজন বেশি হওয়ায় স্টক-ইয়ার্ডে যাওয়ার বলা হয়।
 
কিন্তু চালক স্টক-ইয়ার্ডে না গিয়ে ওজন স্টেশনে কর্মরত কম্পিউটার সিস্টেম নেটওয়ার্ক (সিএনএস) কোম্পানির সিস্টেম ম্যানেজার রাকিবকে ঘুষ দিয়ে সেতু পার হন। পরে ওই ট্রাকটি সেতুর পশ্চিম পারে আটকে দেয়া হয়।
 
চালক দুলাল জানান, ওজন স্টেশনে কর্মরত রাকিবকে টাকা দিয়ে সেতু পার হই। সেতুর পশ্চিমপাড়ে ট্রাক আটকে দেয়া হয়।
 
নাম প্রকাশে অনিচ্ছুক সেতুতে কর্মরত অনেকেই জানান, সিএনএস কোম্পানির লোকজন বিবিএর স্থানীয় কর্মকর্তাদের ম্যানেজ করে গভীর রাতে টাকার বিনিময়ে বেশি ওজনের ট্রাকগুলো ছেড়ে দেন। প্রতিনিয়ত ট্রাকগুলো আটক করা হলেও পরবর্তীতে নিজেদের দায় এড়ানোর জন্য ব্যবস্থা না নিয়ে ছেড়ে দেয়া হচ্ছে।
 
বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) নুরে আলম জানান, সম্প্রতি একটা ট্রাকের ওজন বেশি দেখা যায়। ওই ট্রাকের হেলপার ওজন ঠিক হওয়া আরেকটি গাড়ির টোকেন নিয়ে সেতু পার হওয়ার চেষ্টা করে। পরে তাদের আটক করা হয়।
 
সিএনএস টোলপ্লাজার সিকিউরিটি ইনচার্জ জাবেদ আল জাহাঙ্গীর জানান, ঘটনা যাইহোক, তদন্ত করে যে রিপোর্ট আসে তা বিবিএর হেড অফিসে পাঠাবে।
 
বঙ্গবন্ধু সেতু এরিয়া কার্যালয়ের বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের (বিবিএ) সহকারী প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পী জানান, এ ধরনের কোন ঘটনা সেতু এলাকায় ঘটেনি।
 
ইত্তেফাক/আরকেজি