স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি
স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস
বাঁশখালী উপজেলা মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডিতে চট্টগ্রাম জেলা পর্যায়ের শিরোপা অক্ষুণ্ন রেখেছে।
গতকাল সোমবার চট্টগ্রাম জেলা পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত ফাইনালে বাঁশখালী ৫৩-৩৩ পয়েন্টে শক্তিশালী আনোয়ারা উপজেলাকে হারিয়ে এ কৃতিত্ব দেখায়। ফাইনালের সেরা খেলোয়াড় হন রানার্স-আপ দলের দিদারুল আলম। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের পুরস্কার তুলে দেন।
জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনি, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মো. আমিনুল ইসলাম, স্পন্সর প্রতিষ্ঠান জেএমআইর জিএম একেএম মোর্শেদ আলম, কাবাডি কমিটির সম্পাদক তানভীর আহমেদ চৌধুরীসহ দুই দলের কর্মকর্তাগণ এই সময় উপস্থিত ছিলেন।