ব্যাংকার্স ক্রিকেট ফেস্টে বিসিসি কোবরার শিরোপা লাভ

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস

বিসিসি কোবরা চট্টগ্রামে ব্যাংকার্স ক্রিকেট ফেস্টের শিরোপা জিতেছে। গতকাল চট্টগ্রামের সাগরিকা মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত ফাইনালে বিসিসি কোবরা ৬ রানে বিসিসি ওয়ারিয়র্সকে পরাজিত করে এ কৃতিত্ব দেখায়।

জয়ী দলের সাদ্দাম ম্যান অব দি ফাইনাল ছাড়াও ব্যাট হাতে ১২০ রান ও বল হাতে ৪ উইকেট নিয়ে ম্যান অব দি টুর্নামেন্ট হন।