কেন্দ্রীয় কর্মসূচির দ্বিতীয় দিনেও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিবাদ সমাবেশ আওয়ামী আইনজীবীদের বাধায় পণ্ড হয়ে গেছে।
সোমবার বিকেলে শহীদ আ. রব সেরনিয়াবাত আইনজীবী ভবনের সামনে থেকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আইনজীবীরা ব্যানার নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি পালনের সময় আওয়ামী আইনজীবী সদস্যরা বাধা দেন।
এসময় আওয়ামী আইনজীবীরা বিএনপিপন্থি আইনজীবীদের কাছ থেকে ব্যানার ছিনিয়ে নিয়ে দু’পক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। একপর্যায়ে প্রতিবাদ কর্মসূচি পণ্ড হয়ে যায়।
ইত্তেফাক/ আরকেজি