চান্দিনায় কলেজছাত্রীকে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

 
কুমিল্লার চান্দিনায় বিয়ের প্রলোভন  দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে সিরাজুল ইসলাম (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে তাকে আটক করা হয়। সিরাজুল ইসলাম চান্দিনার বরকইট ইউনিয়নের খিরাসার গ্রামের শামছুল হকের ছেলে।
 
ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৩জনকে আসামি করে ওই কলেজছাত্রীর বাবা মামলা করেছেন।
 
চান্দিনা থানার ওসি নাছির উদ্দিন মৃধা জানান, ভিকটিমের বাবা বাদী হয়ে রবিবার মামলা করার পর রাতে অভিযান চালিয়ের মূল আসামি সিরাজুলকে গ্রেফতার করা হয়েছে। সোমবার তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/ আরকেজি