বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ২৩তম মৃত্যুবার্ষিকী ১০ অক্টোবর (মঙ্গলবার)। এ উপলক্ষে নড়াইল জেলা প্রশাসন ও এসএম সুলতান ফাউন্ডেশন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
কর্মসূচির মধ্যে রয়েছে পুষ্পস্তবক অর্পণ, মাজার জিয়ারত, কোরআন খানি, মিলাদ ও দোয়া মাহফিল, এবং আলোচনা সভা।
বরেণ্য এ শিল্পী ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ইত্তেফাক/ আরকেজি