চট্টগ্রাম আবাহনীর হকি কমিটি গঠন

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস

আসন্ন চট্টগ্রাম প্রথম বিভাগ হকি লিগে অংশ নিতে শক্তিশালী দল গড়বে আবাহনী। এ জন্য স্থানীয় তারকা খেলোয়াড়দের পাশাপাশি জাতীয় হকি দলের চার খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করার চেষ্টা চালাচ্ছে তারা।

লিগে দল পরিচালনার জন্য বিশিষ্ট ক্রীড়া সংগঠক এসএম ইকবাল মোর্শেদকে চেয়ারম্যান এবং কামরুর হুদা হিমুকে সম্পাদক করে পরিচালনা কমিটি গঠন করা হয়।

এছাড়া দলের পৃষ্ঠপোষক করা হয়েছে ফোর এইচ গ্রুপের এমডি গওহর সিরাজ জামিলকে।