পদ্মায় মাছ ধরতে গিয়ে নৌকা ডুবে প্রজন্মলীগ নেতার মৃত্যু

 
দোহারে পদ্মানদীতে মাছ ধরতে গিয়ে নৌকা ডুবে উপজেলা প্রজন্মলীগের সাধারণ সম্পাদক আলতাফ চোকদারের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে বিলাসপুরে এ দুর্ঘটনা ঘটে। আলতাব দেবিনগর গ্রামের মৃত লাল মিয়া চোকদারের ছেলে।
 
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আলতাফ চোকদার ৪/৫জন সহযোগী নিয়ে সোমবার দুপুর ১টার দিকে উপজেলার বিলাসপুরে পদ্মা নদীতে মাছ ধরতে যান । বৈরি আবহাওয়ার কারণে নদী কিছুটা উত্তাল থাকায় তাদের বহনকারী নৌকাটি ডুবে যায়। এসময় তার সাথে থাকা সহযোগীরা সাঁতরে তীর উঠতে সক্ষম হন।তবে আলতাফ ডুবে যান।
 
স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
ইত্তেফাক/ আরকেজি