ফেনীতে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

 
ফেনীতে খাদ্যে ভেজাল রোধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার শহরের বিভিন্ন দোকান ও কারখানায় এ অভিযান পরিচালনা করেন ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।
 
অভিযানে শহরের এসএসকে রোডের বাংলা হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিক রমজান আলীকে মূল্য তালিকা না থাকায় ২০ হাজার টাকা, ট্রাংক রোডের রাহমানিয়া সুইটস এন্ড হোটেলের মালিক আব্দুল্লাহ আল কুদ্দুস সোহলকে ফিল্টারের পানির সঙ্গে ট্যাপের পানি মেশানোয় ও ফ্রিজে সেদ্ধ ও কাঁচা পণ্য একসঙ্গে রাখায় ২০ হাজার টাকা এবং মিষ্টির প্যাকেটে মেয়াদ উল্লেখ না করায় বনফুল এন্ড কোং এর ব্যবস্থাপক মো. হাসানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
 
অভিযানে উপস্থিত ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর সুজন বড়ুয়া।
 
ইত্তেফাক/কেকে