নাইজেরিয়ায় গুলিবিদ্ধ হয়ে নিহত ১০

নাইজেরিয়ার পোর্ট হার কোর্ট শহরের একটি মার্কেটে সোমবার বন্দুকধারীদের অতর্কিত হামলায় দশজন নিহত হয়েছে। 
 
মার্কেটের এক মাংস বিক্রেতার উদ্ধৃতি দিয়ে এএফপি জানায়, শহরের এমগবোসিমিরি এলাকার একটি মাংসের বাজারে বিকেল ৪টায় এ ঘটনা ঘটে। তিনি জানান, নিহতদের বেশিরভাগই নারী। রিভার্স রাজ্য পুলিশ গুলিবর্ষণের বিষয়টি নিশ্চিত করে তবে কতজন হতাহত হয়েছে তা জানাতে অস্বীকার করে।
 
ইত্তেফাক/সাব্বির