মোহনগঞ্জে দুই অস্বাভাবিক মৃত্যু

নেত্রকোনার মোহনগঞ্জে দুটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃত দুই ব্যক্তি হলেন, মানিক (৪২) ও জয় (০৭)।

মানিকের বাড়ি উপজেলার বড়তলী বানিয়াহারী ইউনিয়নের পাড়া রতিয়ারকোনা গ্রামে। জয় সুয়াইর ইউনিয়নের নারাইচ গ্রামের কৃষক মিন্টুর শিশুপুত্র।

মানিক তার বাড়ির পাশের জমিতে ঠেলা জাল দিয়ে মাছ ধরতে গিয়ে মৃগী রোগে আক্রান্ত হয়ে মারা যায়। অপরদিকে  বাড়ির পাশে নদীতে নৌকায় উঠার সময় নদীতে ডুবে মারা যায় জয়।

মোহনগঞ্জ থানার ওসি আনসারী জিন্নাৎ আলী ২টি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ইত্তেফাক/নূহু