ফটো ক্যাপশন

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের যশোর ও খুলনা জোনের এজেন্ট ব্যাংকিং ব্যবসায় উন্নয়ন সম্মেলন ও মানিলন্ডারিং প্রতিরোধ বিষয়ক কর্মশালা সম্প্রতি যশোর জোনাল অফিসে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. মাহবুব উল আলম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও যশোর জোনপ্রধান মিজানুর রহমান এতে সভাপতিত্ব করেন

০০০

জনতা ব্যাংক লিমিটেডের সিইও এন্ড এমডি মো. আব্দুছ ছালাম আজাদ সম্প্রতি জনতা ব্যাংক স্টাফ কলেজ, ঢাকার নির্বাহীদের জন্য আয়োজিত দিনব্যাপী ‘ইন্টারনাল ক্রেডিট রিস্ক রেটিং সিস্টেম’ শীর্ষক প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করেন। অনুষ্ঠানে ডিএমডি মো. তাজুল ইসলাম, স্টাফ কলেজ, ঢাকা-র প্রিন্সিপাল (জিএম) কাজী গোলাম মোস্তাফা উপস্থিত ছিলেন

০০

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের নির্বাহী কমিটির ৭৬৫তম সভা সমপ্রতি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নির্বাহী কমিটির চেয়ারম্যান ড. আনোয়ার হোসেন খান, এমপি। সভায় ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান আক্কাচ উদ্দিন মোল্লা, ব্যবস্থাপনা পরিচালক এম. শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন

০০

ব্যাংক এশিয়ার পরিচালক এনাম চৌধুরী মেধাবী শিক্ষার্থীদের মাঝে উচ্চশিক্ষা বৃত্তি প্রদান করেন। সম্প্রতি সাভার এনাম মেডিক্যাল কলেজে ব্যাংক এশিয়া ফাউন্ডেশন আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, এমপি এবং বিশেষ অতিথি ছিলেন সাভার পৌরসভা মেয়র মো. আবদুল গনি। ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী উপস্থিত ছিলেন