ঢাকার মঞ্চনাটকের নিয়মিত দর্শকদের কাছে খুবই পরিচিত এক নাম ‘নিত্যপুরান’। দেশসেরা নাট্যকার মাসুম রেজার রচনা ও নির্দেশনায় এবং দেশনাটকের প্রযোজনায় ১৭ বছর আগে বাংলার মঞ্চে ঝড় তোলা এ নাটকের মঞ্চায়ন বন্ধ হয়ে যায় ‘একলব্য’ চরিত্রে অভিনয় করা দিলীপ চক্রবর্তীর মৃত্যুর মধ্য দিয়ে। সেসময়ে অনেকে ধরেই নিয়েছিলেন প্রধান এই চরিত্রে দিলীপ চক্রবর্তীর বিকল্প সম্ভব না।
এরপর পেরিয়ে গেছে এক যুগ। সম্প্রতি মাসুম রেজার ‘সুরগাঁও’ নাটকটিও ঢাকার মঞ্চে ব্যাপক সমাদৃত হয়। এরপরই তিনি সিদ্ধান্ত নেন ‘নিত্যপুরান’ আবারো মঞ্চে আনবেন। শুরু হয়েছে নাটকটির মহড়াও। দিলীপ চক্রবর্তীর জায়গা কে পূরণ করেন সেটাই এখন দেখার বিষয়।
IMG0
এ বিষয়ে ‘নিত্যপুরান’ খ্যাত নাট্যকার মাসুম রেজা ইত্তেফাক অনলাইনকে জানান, নাটকের মহড়া বেশ জোরেসোরেই চলছে। নভেম্বরের প্রথম সপ্তাহে নাটকটির মঞ্চায়ন হবে। তবে দিলীপ চক্রবর্তীর জায়গা কে? তা জানতে অপেক্ষা করতেই হচ্ছে দর্শকদের!!
ইত্তেফাক/এএম।