চলতি বছর দীপাবলি উৎসবে ভারতে চীনা পণ্যের বিক্রি ৪০ থেকে ৪৫ ভাগ কমতে পারে বলে নতুন এক জরিপে উঠে এসেছে। দীপাবলিতে সাধারণত লাইট, উপহার সামগ্রী, দেয়ালে সাজানো বিভিন্ন চীনা চিত্রকর্ম বিক্রি হয়।
কিন্তু গত বছরের চেয়ে এই বিক্রি এবার কম হবে বলে আসোস্যাম সোশ্যাল ডেভেলমপমেন্ট ফাউন্ডেশন জানিয়েছে। ভারতের জনগণ এখন চীনের চেয়ে ভারতীয় পণ্যের দিকে নজর দিচ্ছেন বলে জরিপে পাওয়া গেছে। গত বছরও এর আগের বছরের চেয়ে চীনা পণ্যের বিক্রি ৩০ ভাগ কমেছিল। টাইমস অব ইন্ডিয়া।
ইত্তেফাক/সেতু