গ্রামটাকেই আর্ট গ্যালারি বানিয়ে ফেললেন ৯০ বছরের বৃদ্ধা

 
ইচ্ছে থাকলে মানুষ কতকিছুই না করে দেখাতে পারে। তবে ইচ্ছের সঙ্গে থাকতে হবে ধৈর্য্য আর মনমানসিকতা। যে কাজ করে দেখালেন এই  ৯০ বছরের বৃদ্ধা। নাম অ্যানেজকা (অ্যাগনেস) কাসপারকোভা। 
 
একসময় তিনি চেক রিপাবলিকের লৌকা গ্রামে কৃষির কাজে সাহায্য করতেন। দক্ষিণ চেকের মোরাভিয়ান আর্টওয়ার্ক তাকে এই কাজে উদ্বুদ্ধ করেছিল।
IMG0
কৃষিকাজের পাশাপাশি বরাবরই তার ঝোঁক ছিল ছবি আঁকার মতো শিল্পচর্চায়। তবে ফ্লোরাল প্যাটার্নের ছবিতেই তিনি বিশেষ আগ্রহী ছিলেন। দিনরাত পরিশ্রম করেই গ্রামের বিভিন্ন বাড়ির দেয়াল থেকে জানলা-দরজা সব জায়গাতেই ফুলের নকশা তৈরি করছেন অ্যানেজকা।
 
এখন জগৎ জোড়া খ্যাতি তার। তবে এ সব নিয়ে বিন্দুমাত্র ভাবিত নন অ্যাগনেস। বলছেন, ‘আমি কেবলই একজন আর্টিস্ট’। এই বয়সেও দিনরাত এক করে ছবি এঁকে চলেছেন। 
IMG1
চেক মিডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে অ্যাগনেস বলছেন, ‘এই কাজ আমাকে আনন্দ। আমার গ্রামকে সুন্দর করে গড়ে তুলতে চাই’। ইন্ডিয়া টাইমস।
 
ইত্তেফাক/আনিসুর